...|...|...

জাতীয়

গ্রেফতারের পর কারাগারে এমপি গাজী নজরুল, সংসদকে জানালেন স্পিকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৫
Shares
গ্রেফতারের পর কারাগারে এমপি গাজী নজরুল, সংসদকে জানালেন স্পিকার

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্পিকার বিষয়টি সংসদ সদস্যদের অবহিত করেন।

এ সময় স্পিকার জানান, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম গ্রেফতার অবস্থায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

পরে ৩০ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিনের আবেদন করেন। সেদিন আদালত মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করলেও গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।