...|...|...

সারাদেশ

গৌরবময় অর্জনে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, বিকেল ৪:৫৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, দুপুর ১:০৩
Shares
গৌরবময় অর্জনে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত। ছবি: টাইমস টুডে

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত ও তার টিম “HydraForge” আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটির জন্য গৌরব বয়ে এনেছেন।

বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস ইনোভেটর্স সোসাইটি (BYSIS) আয়োজিত Borneo International Innovation Creativity Competition (BIICC)-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে অংশ নিয়ে টিম HydraForge অর্জন করেছে সিলভার মেডেল।

“HydraForge” একটি আধুনিক মাল্টি-পারপাস রেসকিউ রোভার। এটি মূলত বন্যা, অগ্নিকাণ্ড কিংবা দুর্গম এলাকায় উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। রোভারটিতে রয়েছে স্মার্ট কন্ট্রোল সিস্টেম, রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা, ক্যামেরা-ভিত্তিক সার্ভেইল্যান্স এবং বিভিন্ন সেন্সর প্রযুক্তি, যা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি শনাক্ত করতে সহায়তা করে। এছাড়া এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করে প্রাথমিক সহায়তা পৌঁছে দিতে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে।

গত ১৮ মে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্র-এ অনুষ্ঠিত Award Giving Ceremony-তে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এ সাফল্যের ধারাবাহিকতায় টিম HydraForge আগামী ১৯ থেকে ২৬ জুন মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রাউন্ডে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে।

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট পরিবারের পক্ষ থেকে টিমের সকল সদস্যকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাদের এই অর্জন ভবিষ্যতে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক স্বীকৃতি এবং দেশের প্রযুক্তিখাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।