...|...|...

সারাদেশ

গোপালগঞ্জে নতুন এসপি প্রত্যুষ কুমার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৭:০১
Shares
গোপালগঞ্জে নতুন এসপি প্রত্যুষ কুমার

গোপালগঞ্জে নতুন এসপি প্রত্যুষ কুমার।

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। জেলার বর্তমান এসপি মো. হাবীবুল্লাহকে বদলি করে ফেনীতে পাঠানো হয়েছে। জেলায় রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার ঘটনার মধ্যে পুলিশ প্রশাসনে এ পরিবর্তন আনা হলো।

রবিবার (১৫ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমেদের সই করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের এসপি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।