গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ট্রাক ও অটো রিকশা সংঘর্ষে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ট্রাক ও অটোরিক্সা পুলিশের হেফাজতে রয়েছে।
ওসি আরও বলেন, ধীরাশ্রমের ওই এলাকায় মুখোমুখি সংঘর্ষটি হয়। অটো রিক্সা চালক আটক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

