...|...|...

ঢাকা

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, সকাল ৮:৪১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৩৭
Shares
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন। ছবি: টাইমস টুডে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট৷ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে পাঁচটায় মহানগরীর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দেউলিয়া বাড়ি একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি ৩টি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, কাজ চলমান রয়েছে।