...|...|...

খুলনা

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৬:১৪
Shares
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ। ছবি: সংগৃহীত

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি। ভবনের সামনের সিঁড়িতে বোমাটি বিস্ফোরিত হয়ে কিছুক্ষণ আগুন জ্বলার পর নিভে যায়।

রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমাটি ছুড়ে মারে। বিস্ফোরণের পর ভবনের সামনের সিঁড়িতে আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণ পর আগুন নিভে গেলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীরা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। বোমাটি ভবনের সিঁড়িতে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।