ইলিশ শুধু একটি মাছ নয়, বাঙালির খাবারের ঐতিহ্য ও আবেগের সাথেও জড়িত থাকা এক বিশেষ নাম। উৎসব, পারিবারিক আয়োজন কিংবা অতিথি আপ্যায়ন-সব ক্ষেত্রেই ইলিশের উপস্থিতি খাবারের আয়োজনকে করে তোলে আরও আর্কষণীয়। সরিষা ইলিশ, ঝোল কিংবা ইলিশ ভাজা-যেভাবেই রান্না হোক এ মাছের স্বাদের আবেদন আলাদা।
তবে বাজারে বেশি দাম দিয়ে ইলিশ কিনে আনার পর অনেক সময় স্বাদ প্রত্যাশামতো না হলে হতাশ হতে হয়। অনেকে মনে করেন বড় আকারের ইলিশ মানেই অনেক সুস্বাদু। কিন্তু বিশেষজ্ঞদের মতে, শুধু আকার নয়, মাছের ওজন, সতেজতা, গড়ন ও উৎস-সবকিছু ইলিশের স্বাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কোন ওজনের ইলিশে স্বাদ বেশি?
সাধারণত ১ থেকে ১.৫ কেজি ওজনের ইলিশ স্বাদ ও রান্নার সুবিধার দিক থেকে অনেকের পছন্দের তালিকায় থাকে। এ আকারের মাছ তুলনামূরক পরিণত হয় এবং এতে প্রাকৃতিক তেল ও চর্বির পরিমাণও ভালো থাকে।
রান্নার সময় এ প্রাকৃতিক তেল মাছের মাংসে মিশে গিয়ে ইলিশকে আরও নরম, রসালো এবং সুস্বাদু করে তোলে। বিশেষ করে সরিষা ইলিশ বা ভাজার ক্ষেত্রে মাঝারি আকারের ইলিশের স্বাদ অনেকের কাছেই বেশি উপভোগ্য মনে হয়।
তবে বড় ইলিশে যে স্বাদ কম থাকে, এমন ধারণা ঠিক নয়। ১.৫ কেজি ওজনের ইলিশও অত্যন্ত সুস্বাদু হতে পারে। এক্ষেত্রে মাছটি কতটা তাজা, কোথা থেকে এসেছে এবং কীভাবে সংরক্ষণ করা হয়েছে-এসব বিষয়ও গুরুত্বপূর্ণ।
ইলিশ কেনার সময় যা খেয়াল রাখবেন
বাজারে ইলিশ কেনার সময় শুধু বড় মাছের দিকে নজর না দিয়ে কয়েকটি বিষয় যাচাই করা জরুরি।
তবে বাজারে বেশি দাম দিয়ে ইলিশ কিনে আনার পর অনেক সময় স্বাদ প্রত্যাশামতো না হলে হতাশ হতে হয়। অনেকে মনে করেন বড় আকারের ইলিশ মানেই অনেক সুস্বাদু। কিন্তু বিশেষজ্ঞদের মতে, শুধু আকার নয়, মাছের ওজন, সতেজতা, গড়ন ও উৎস-সবকিছু ইলিশের স্বাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভালো ইলিশ চেনার কিছু উপায়-
• মাছের চোখ পরিষ্কার ও উজ্জল হবে
• শরীর থাকবে শক্ত ও চকচকে
• রূপালি আভা স্বাভাবিক থাকবে
• পেট অতিরিক্ত নরম বা ফোলা হবে না
• মাছ থেকে অস্বাভাবিক গন্ধ আসবে না
তাজা ইলিশের গুণগত মানই শেষ পর্যন্ত এর স্বাদ নির্ধারণ করে।
বড় নয় ভালো ইলিশ বেছে নিন
ইলিশ কেনার সময় শধিু আকারের পিছে না ছুটে মাছের সতেজতা ও গুণগত মানকে গুরুত্ব দেওয়া উচিত। প্রায় ১ থেকে ১.৫ কেজির ইলিশ মাছ স্বাদ, তেল ও রান্নার সুবিধার দিক থেকে একটি ভালো পছন্দ হতে পারে।
তবে ইলিশের আসল স্বাদ নির্ভর করে মাছের উৎস, মৌসুম, সংরক্ষণ পদ্ধতি এবং রান্নার কৌশলের ওপরও। তাই পরেরবার বাজারে গেলে সবচেয়ে বড় মাছটির বদলে বেছে নিন তাজা, ভালো গড়নের ও মানসম্মত ইলিশ।


