...|...|...

বিশ্ব

কেনিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি সৌদি আরবের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৩
Shares
কেনিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি সৌদি আরবের

ছবি: সংগৃহীত

ইবোলা ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেনিয়ার নাগরিকদের সৌদি আরব ভ্রমণে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সাথে কেনিয়া থেকে আগত ভ্রমণকারীদের সব ধরনের ভিসা প্রদান বন্ধ এবং দেশটিতে তাদের প্রবেশও নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-র বরাতে গালফ নিউজ জানিয়েছে, সৌদিতে পৌঁছানোর আগের ২১ দিনের মধ্যে কেনিয়া বা ইবোলা উপদ্রুত অঞ্চলে অবস্থান করেছিলেন—এমন ভ্রমণকারীদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা সমানভাবে প্রযোজ্য হবে। ইবোলা প্রাদুর্ভাবের ঝুঁকিপূর্ণ দেশগুলোর বিরুদ্ধে ২০১৯ সালের জুলাই থেকে এই নীতিমালা অনুসরণ করে আসছে দেশটি।

এর আগে চলতি বছরের জুনে ইবোলা নিয়ে উদ্বেগের কারণে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদানে নিজেদের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ওই দেশগুলো থেকেও সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করেছিল রিয়াদ।

সৌদির জনস্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষ ‘ওয়েগায়া’ জানিয়েছে, দেশটির সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল রয়েছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।