...|...|...

সারাদেশ

কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ | আপডেট: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:০৯
Shares
কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ শৌচাগারের দরজায় গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন হত্যা মামলার এক হাজতি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত হাজতির নাম রাজু। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানান, বৃহস্পতিবার শৌচাগারের দরজায় গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। পরে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।