...|...|...

বিনোদন

কত টাকার সম্পদ রেখে গেলেন নানা পাটেকার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৪:০৪
Shares
কত টাকার সম্পদ রেখে গেলেন নানা পাটেকার

ছবি: সংগৃহীত

পর্দায় সহজাত অভিনয় আর বাস্তবে সাদামাটা জীবনযাপনের জন্য বরাবরই আলাদা ছিলেন নানা পাটেকার। পাঁচ দশকের অভিনয়ের ক্যারিয়ারে হিন্দি ও মারাঠি সিনেমার এই বর্ষীয়ান অভিনেতা বিপুল জনপ্রিয়তার পাশাপাশি গড়ে তুলেছিলেন উল্লেখযোগ্য সম্পদ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের গোয়া রাজ্যের ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নানা পাটেকার। ৭৫ বছর বয়সে তার মৃত্যুর পর এখন আলোচনায় সেই সম্পদের পরিমাণ। 

নানা পাটেকার কত টাকার সম্পদ রেখে গেলেন, কারা পবেন সেসব সম্পদ—এ ব্যাপারে জেনে নেওয়া যাক।

মানি কন্ট্রোল, দ্য ইকোনমিক টাইমস ও আউটলুক-এর প্রতিবেদনে নানা পাটেকারের মোট সম্পদের পরিমাণ ৫০ থেকে ৮০ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৬৩ কোটি থেকে ১০১ কোটি টাকা।

তবে এটি কোনো প্রকাশিত সরকারি সম্পদ বিবরণী নয়। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন ও সম্পত্তির আনুমানিক মূল্য ধরে করা হিসাব করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের আন্ধেরিতে নানা পাটেকারের প্রায় ৭৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট আছে। এ ছাড়া গোয়ায় একটি বাড়ি এবং পুনের কাছে খড়কবাসলায় প্রায় ২৭ একরের একটি খামারবাড়ি আছে।

বিপুল সম্পদের মালিক হয়েও বিলাসী জীবনযাপন করেননি জন্য নানা পাটেকার। তার পরিবারে স্ত্রী নীলকান্তি পাটেকার এবং ছেলে মালহার আছেন। উত্তরাধিকার হিসেবে নানা পাটেকারের সম্পদ তাদেরই পাওয়ার কথা।