...|...|...

চট্টগ্রাম

কক্সবাজারে প্যারাসেইলিংয়ে মৃত্যু: আলোচিত ফরিদসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, সকাল ১০:১৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:১৭
Shares
কক্সবাজারে প্যারাসেইলিংয়ে মৃত্যু: আলোচিত ফরিদসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের দরিয়ানগরে প্যারাসেইলিংকালে পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে আসামী করা হয়েছে অভিযুক্ত প্রতিষ্ঠান ফ্রাই এয়ার সি স্পোর্টসপ্যারাসেইলিং এর মালিক ফরিদ আহমদসহ ৪ জনকে।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় নিহত সৌভিকের বোন মেধা মৃত্রিকা রায় বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এর সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

এদিকে নিহত সৌভিকের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে পর্যটকের মৃত্যুর জন্য প্রশাসনের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন স্বজনরা। তাদের অভিযোগ, অনুমোদনহীন প্যারাসেলিং প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করলে আসলেও প্রশাসনের যথাযথ নজরদারি ছিল না।

এতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা না করে প্যারাসেইলিং কার্যক্রম অব্যাহত রাখায় প্রাণহানির মত ঘটনা ঘটেছে।

সমুদ্র সৈকতের দরিয়ানগরে প্যারালেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনার পর সেই ফ্লাই এয়ার নী স্পোর্টস প্যারাসেইলিয়ের স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এর আগে, শনিবার (১ আগস্ট) দুপুরে দরিয়ানগরে ফরিদ আহমদের পরিচালনাধীন এই প্রতিষ্ঠানের প্যারাসেইলিংকালে ছিটকে সাগরে ছিটকে পড়েন অক্ষর সৌভিক রায়। এ ঘটনার পর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৌভিককে মৃত ঘোষণা করেন।