...|...|...

চাকরি

এসিআই মোটরসে চাকরির সুযোগ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও বিমা-গ্র্যাচুইটি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, সকাল ১১:২১
Shares
এসিআই মোটরসে চাকরির সুযোগ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও বিমা-গ্র্যাচুইটি

ছবি: সংগৃহীত

এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রাক্টর ও হারভেস্টার বিভাগ সিনিয়র/মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।এরই মধ্যে ১ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: সিনিয়র/মার্কেটিং অফিসার
বিভাগ: ট্রাক্টর ও হারভেস্টার
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ ডিগ্রিধারী অগ্রাধিকারযোগ্য। 
অন্যান্য যোগ্যতা: ডিজিটাল টুলস এবং মৌলিক আইটি অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৪ থেকে ৩৬ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে প্রতিযোগিতামূলক বেতন 
অন্যান্য সুবিধা: মুনাফার অংশ (প্রফিট শেয়ার), প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, কেপিআই (KPI) ভিত্তিক প্রণোদনা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।