...|...|...

অর্থনীতি

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৭
Shares
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার। ছবি: সংগৃহীত

এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার। 

বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

অধ্যাপক মাকছুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে বিকম (সম্মান) এমকম পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল- এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন। কানাডিয়ান কমনওয়েলথ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি নিয়ে তিনি উচ্চতর পড়াশোনা করেন।

শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মাকছুদুর রহমান। মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধাতালিকায় স্থান অর্জন করেন।

অধ্যাপক মাকছুদুর রহমান একজন শিক্ষাবিদ, গবেষক হিসাববিদ হিসেবে পরিচিত। আর্থিক খাত নিয়ে তার ৩৫টির বেশি গবেষণা নিবন্ধ জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তার রচিতক্রেডিট ম্যানেজমেন্ট অব কমার্শিয়াল ব্যাংকস: কমপারেটিভ স্টাডি অব পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংকসবইটিও পাঠকমহলে পরিচিতি পেয়েছে।

আর্থিক খাত নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার সভায় অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দক্ষিণ আফ্রিকা চীনসহ বিশ্বের ২০টির বেশি দেশ সফর করেছেন।