...|...|...

অর্থনীতি

বাংলাদেশের শীর্ষ ১০ ব্যাংক, তালিকায় কারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩০
Shares
বাংলাদেশের শীর্ষ ১০ ব্যাংক, তালিকায় কারা

ছবি: সংগৃহীত

বণিক বার্তার ২০২৫ সালের তালিকাভুক্ত ব্যাংকের র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থান ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক। সুশাসন, মুনাফা ও ঝুঁকি ব্যবস্থাপনার মানদণ্ডে ৭০-এর মধ্যে ৫০.৭৪ স্কোর নিয়ে দেশের সেরা ব্যাংকের স্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। ৪৪ স্কোর নিয়ে দ্বিতীয় হয়েছে সিটি ব্যাংক এবং ৪১.২৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে প্রাইম ব্যাংক।

এবারের র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো চতুর্থ স্থানে উঠে এসেছে পুবালী ব্যাংক পিএলসি, যার স্কোর ৪১.০৪। পঞ্চম স্থানে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক (৩৯.৪৯)।

তালিকার ষষ্ঠ স্থানে আছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (৩৭.২৫) এবং সপ্তম স্থানে যমুনা ব্যাংক (৩৭.০৪)। এরপর অষ্টম স্থানে উত্তরা ব্যাংক পিএলসি (৩৪.১৬), নবম স্থানে এনসিসি ব্যাংক (৩৩.৭৮) এবং দশম স্থানে শাহজালাল ইসলামী ব্যাংক (২৯.৭৫)।

র‍্যাঙ্কিংয়ের জন্য মোট ৩১টি তালিকাভুক্ত ব্যাংকের কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে। এতে বিবেচনায় নেওয়া হয়েছে সম্পদের বিপরীতে আয় (আরওএ), ইক্যুইটির বিপরীতে আয় (আরওই), খেলাপি ঋণ, নিট মুনাফা, মূলধন পর্যালোচনা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) এবং প্রভিশন সংরক্ষণের হারসহ প্রধান কিছু সূচক।

সেরা দশ ব্যাংকের স্কোর (৭০-এর মধ্যে)

অবস্থান ব্যাংক স্কোর
ব্র্যাক ব্যাংক ৫০.৭৪
সিটি ব্যাংক ৪৪.০০
প্রাইম ব্যাংক ৪১.২৯
পুবালী ব্যাংক পিএলসি ৪১.০৪
ডাচ্-বাংলা ব্যাংক ৩৯.৪৯
ইস্টার্ন ব্যাংক পিএলসি ৩৭.২৫
যমুনা ব্যাংক ৩৭.০৪
উত্তরা ব্যাংক পিএলসি ৩৪.১৬
এনসিসি ব্যাংক ৩৩.৭৮
১০ শাহজালাল ইসলামী ব্যাংক ২৯.৭৫


র‍্যাঙ্কিংয়ের ফলাফলে দেখা যায়, আর্থিক সক্ষমতা, পরিচালন দক্ষতা ও সুষ্ঠু ব্যবস্থাপনাই দেশের শীর্ষ ব্যাংকগুলোকে অন্যদের চেয়ে আলাদা করেছে।