...|...|...

জাতীয়

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৩৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০০
Shares
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব অনেক পিছিয়ে রয়েছে। এ অবস্থায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা ও যৌথ দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য পূরণে বিশ্বনেতাদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের পর্বে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।