...|...|...

জাতীয়

বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামের অনুবাদ নিয়ে এক্সের বিড়ম্বনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৯
Shares
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামের অনুবাদ নিয়ে এক্সের বিড়ম্বনা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নামের জায়গায় ‘হাসিনা’ দেখানোয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের স্বয়ংক্রিয়  অনুবাদ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।  জাপানি ভাষায় দেওয়া মূল পোস্টে ইংরেজিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম ‘হাসিনা’ লেখা হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে চার দিনের সরকারি সফরে জাপানে অবস্থান করছেন। সফরের প্রথম দিন গত ২৬ অক্টোবর তিনি জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেবিপিএফএল) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ছিলেন দেশটির সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা।

অনুসন্ধানে দেখা যায়, গত ২৬ অক্টোবর নিশিমুরার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত জাপানি ভাষার পোস্টটির স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম ‘হাসিনা’ দেখানো হচ্ছে। তবে মূল জাপানি লেখায় ‘ラフマーン’ শব্দটি রয়েছে।