আগামী সপ্তাহে মাঠে গড়াতে যাওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে সামনে রেখে আজ বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তরুণ এই দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ফরিদ হাসান ফয়সালকে।
আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
একনজরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড
ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আলী মুমিন (সহ-অধিনায়ক) আব্দুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আলী রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, রুবায় ইসলাম রিজন।

