...|...|...

খেলা

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের পূর্ণ শক্তির দল ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৩১
Shares
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের পূর্ণ শক্তির দল ঘোষণা

ছবি: সংগৃহীত

২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গঠিত এই দলের অধিনায়কত্ব করবেন লিটন কুমার দাস, আর সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিসিবির ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞ টপ অর্ডার ও শক্ত বোলিং আক্রমণকে প্রাধান্য দেওয়া হয়েছে।

ব্যাটিং বহরে অধিনায়ক লিটন দাসের পাশাপাশি থাকছেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে শক্তি জোগাতে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। আর অলরাউন্ডার ক্যাটাগরিতে ভারসাম্য তৈরি করবেন শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

স্পিন ও পেসের মিশ্রণে সাজানো হয়েছে বোলিং আক্রমণ। লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সঙ্গে পেস বিভাগে গতি ঝড় তুলবেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড-
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।