...|...|...

জাতীয়

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, প্রজ্ঞাপন জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৬
Shares
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পূর্ণ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আহসান হাবিব। এর আগে তিনি এই পদে ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চতর নিয়োগ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচীব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ১০ শতাংশ কোটায় তাকে প্রেষণে এই পদে নিয়োগ দিয়েছেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিসিএস ১৫তম ব্যাচের কর ক্যাডারে প্রথম স্থান অধিকার করে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সরকারি চাকরিতে যোগ দেন আহসান হাবিব। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা, খুলনা, রংপুরসহ বিভিন্ন কর অঞ্চল, কর আপিল অঞ্চল এবং কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের পাশাপাশি সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক ও কর পরিদর্শন পরিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।