...|...|...

জাতীয়

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৪
Shares
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি

ছবি: সংগৃহীত

দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদফতরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে তাদের বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।

এ ছাড়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ বদলির নির্দেশ জারি করা হয়েছে।