...|...|...

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১৭
Shares
প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আইডেক্স ২০২৭ ও ন্যাভডেক্স ২০২৭-এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক প্রতিরক্ষা খাতের এই দুটি প্রদর্শনী।

আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) আয়োজন করা হবে ১৮তম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইডেক্স) এবং অষ্টম ন্যাভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশন (ন্যাভডেক্স)।

ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডেক্স ও ন্যাভডেক্সে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হবে। এতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেবে।

আমন্ত্রণবার্তায় শেখ হামদান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি এ আয়োজনকে আরও সমৃদ্ধ করবে এবং প্রদর্শনী দুটির সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সম্মান ও গভীর শ্রদ্ধা জানান।