...|...|...

সারাদেশ

এক পাঙ্গাস ৪৫ হাজার টাকায় বিক্রি

এক পাঙ্গাস ৪৫ হাজার টাকায় বিক্রি

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:৫৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫০
Shares
এক পাঙ্গাস ৪৫ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বড় পাঙ্গাস মাছ।  মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।  স্থানীয় জেলে এরশাদ মন্ডলের জালে মাছটি ধরা পড়ে।  মাছটি আড়তে ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জেলে এরশাদ মন্ডল জানান, সহযোগীদের নিয়ে মাঝরাতে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা।  ভোরে জাল তুলতেই বিশাল আকৃতির পাঙ্গাস মাছটির দেখা পান।  পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া এলাকার একটি মৎস্য আড়তে তোলেন।  সেখানে উন্মুক্ত নিলামে কেজি প্রতি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৪৫ হাজার টাকায় মাছটি মো. চান্দু মোল্লা নামের মাছ ব্যবসায়ী কিনে নেন।

চান্দু মোল্লা জানান, আড়তে নিলামের মাধ্যমে মাছটি কিনেছেন এবং এখন বিভিন্ন জায়গায় বিক্রির চেষ্টা চালাচ্ছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, মাছের উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের ফলেই এ ধরনের বড় আকৃতির মাছ ধরা পড়ছে।