...|...|...

শিক্ষা

এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনের সময় বাড়ল

বাসস
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ১২:৫৮
Shares
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

কারিগরি (অনলাইন) ত্রুটির কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

পূর্বনির্ধারিত সময়সীমা অনুযায়ী আজ ৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদনের কথা থাকলেও তা বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারিগরি ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া আজ ৭ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিঘ্নিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কারণে অনেক পরীক্ষার্থী ওই সময়ে আবেদন করতে পারেননি। পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় আজ ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে আগামীকাল ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।