...|...|...

বিশ্ব

উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে নেওয়া হলো ২৬ ফিলিস্তিনিকে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪:২৬
Shares
উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে নেওয়া হলো ২৬ ফিলিস্তিনিকে

ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ২৬ ফিলিস্তিনি রোগীকে সরিয়ে নিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি। তাদের সাথে থাকা আরও ২৭ জন স্বজন ও সঙ্গীকেও গাজার বাইরে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম পরিচালনা করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।

গাজা উপত্যকার বাইরে নেওয়ার আগে আল-মাওয়াসি ফিল্ড হাসপাতালে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন চিকিৎসক দল। পরে তাদের আরও চিকিৎসার জন্য গাজার বাইরে পাঠানো হয়।

এদিকে স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, গাজায় তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ছয় হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।