...|...|...

বিশ্ব

ইয়েমেনে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, রাত ৯:২০ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, রাত ৯:১৯
Shares
ইয়েমেনে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর

ছবি: সংগৃহীত

ইয়েমেনে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। দেশটির মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, সংঘাত বন্ধ হলে ইয়েমেনসহ পুরো অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, রবিবার (২৫ অক্টোবর) সেন্ট পিটার্স স্কয়ারের ওপরের জানালা থেকে ভক্তদের উদ্দেশে দেওয়া ভাষণে পোপ লিও ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তায়েজের দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি জানান, শহরটির মানুষ খাদ্য, পানি ও চিকিৎসাসেবার অভাবে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।

পোপ বলেন, “আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি যেন সব ধরনের সংঘাত বন্ধ হয়, যাতে ইয়েমেন ও পুরো অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করতে পারে।”

ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত দেশটির মানুষের জীবনযাত্রা ও মানবিক পরিস্থিতিকে বিপর্যস্ত করে তুলেছে। এমন পরিস্থিতিতে সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন পোপ লিও।