...|...|...

বিশ্ব

যুদ্ধের পর এই অঞ্চলে ‘আর কিছুই আগের মতো থাকবে না’: আরাঘচি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৭
Shares
যুদ্ধের পর এই অঞ্চলে ‘আর কিছুই আগের মতো থাকবে না’: আরাঘচি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আর আগের মতো থাকবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পথ ও এর ব্যবস্থাপনাতেও পরিবর্তন আসবে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক বক্তব্যে আরাঘচি বলেন, “বর্তমান যুদ্ধ সবকিছু বদলে দিয়েছে। আমাদের মেনে নিতে হবে যে, নতুন বাস্তবতার উদ্ভব হয়েছে।”

হরমুজ প্রণালী নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পথগুলো আর আগের মতো থাকবে না, এমনকি এই প্রণালীর ব্যবস্থাপনাও অতীতের মতো হবে না।”

আরাঘচি জোর দিয়ে বলেন, তেহরান এই অঞ্চলের দেশগুলোর মধ্য থেকেই উঠে আসা যেকোনো নিরাপত্তা পরিকল্পনাকে স্বাগত জানাবে।