...|...|...

বিশ্ব

ইয়েমেনি সেনাবাহিনীর হামলায় ১৮৬০ হুথি যোদ্ধা নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, দুপুর ১:০৫
Shares
ইয়েমেনি সেনাবাহিনীর হামলায় ১৮৬০ হুথি যোদ্ধা নিহত

ছবি: সংগৃহীত

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী জানিয়েছে, তারা দেশের বিভিন্ন প্রান্তে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে অন্তত ২ হাজার ১০৩টি সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করেছে। এসব হামলায় ১ হাজার ৮৬০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা-র প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযানের সময় তারা শত্রুপক্ষের শত শত সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন সামরিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছেন।