অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও ধনসম্পদ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জেনেশুনেই মুসলিম দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন যে, এই দুই দেশ মুসলিম রাষ্ট্রগুলোর নিজস্ব আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলা চালিয়েছে।
সাক্ষাৎকারে পেজেশকিয়ান আরও বলেন, ইরানের অভ্যন্তরীণ কর্মকর্তাদের মধ্যেও বিভিন্ন বিরোধ উসকে দেওয়ার চেষ্টা করছে তাদের ‘শত্রুরা’। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানে অভূতপূর্ব ঐক্য ও সংহতি বিরাজ করছে বলে দাবি করেন তিনি।


