...|...|...

বিশ্ব

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন হামাস প্রধানের ছেলে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ১০:১৩
Shares
ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন হামাস প্রধানের ছেলে

হামাসে প্রধান খলিল আল-হাইয়া। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা খলিল আল-হায়ার সবচেয়ে ছোট ছেলে ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল; তবে তিনি অক্ষত রয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) হামাসের এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানান। এর আগে স্কাই নিউজ অ্যারাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির রিমাল এলাকার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ছয় ফিলিস্তিনি আহত হন।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমকে হামাস নেতা বাসিম নাইম বলেন, খলিল আল-হায়ার ছেলে ও তার পরিবার ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হামাস সূত্র জানায়, খলিল আল-হায়ার আর মাত্র একটি ছেলে বেঁচে আছেন; বাকি ছেলেরা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে এক ছেলে চলতি বছরের মে মাসে এবং আরেক ছেলে ২০২৫ সালের সেপ্টেম্বরে দোহায় ইসরায়েলি হামলায় নিহত হন।

ওই সময় হামাসের নেতারা দোহায় একটি বৈঠক করছিলেন; তখন তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েল। এ ছাড়া তার আরও দুই ছেলে ২০০৮ ও ২০১৪ সালে ইসরায়েলি হামলায় নিহত হন।

গত এক সপ্তাহে ইসরায়েল হামাসের তিন শীর্ষ নেতাকে হত্যা করেছে; যদিও গত বছরের আগস্টে ইসরায়েলের সাথে গোষ্ঠীটির যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে দেওয়া এক বিবৃতিতে খলিল আল-হায়া বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, তা মেনে নেওয়া যায় না।