...|...|...

বিশ্ব

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৮
Shares
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

ছবি: সংগৃহীত

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘এশিয়ায় পারস্পরিক আস্থা বৃদ্ধি বিষয়ক সম্মেলন’–এর (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সভাকক্ষ থেকে বেরিয়ে গেছেন বাংলাদেশের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট বক্তব্য শুরু করলে বাংলাদেশের প্রতিনিধিদল সম্মেলনকক্ষ ত্যাগ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিরা এসময় ওয়াকআউট করেন।

উল্লেখ্য, আজারবাইজানের বাকুতে চলমান সিআইসিএ-এর এই সপ্তম শীর্ষ সম্মেলনে এশীয় অঞ্চলের বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সম্মেলনে মূলত এশিয়া অঞ্চলে শান্তি, নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির নানা কৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে।