...|...|...

বিশ্ব

বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে আত্মসমর্পণ করানো যায় না: পেজেশকিয়ান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৯
Shares
বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে আত্মসমর্পণ করানো যায় না: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

সামরিক পদক্ষেপের মাধ্যমে কোনো দেশ বা সমাজকে আত্মসমর্পণ করতে বাধ্য করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সাথে দেশের অভ্যন্তরীণ বিভাজনকে শত্রুপক্ষের লক্ষ্য অর্জনের সুযোগ হিসেবে উল্লেখ করে জাতীয় ঐক্য ও সংহতি জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানের বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) প্রতিবেদন অনুযায়ী, এক বক্তৃতায় পেজেশকিয়ান বলেন, “বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে কোনো সমাজকে আত্মসমর্পণ করতে বাধ্য করা যায় না; তবে আমরা যদি বিভক্ত হয়ে পড়ি এবং আমাদের ভেতর বিভাজন তৈরি হয়, তবেই শত্রু তার লক্ষ্য অর্জনে সফল হবে।”

তিনি আরও বলেন, “আমাদের জাতীয় সংহতি ও ঐক্য জোরদার করার উপায় খুঁজে বের করতে হবে এবং সামনের কঠিন পরিস্থিতি মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে।”

পেজেশকিয়ানের বক্তব্যে সামরিক চাপের মুখে ইরানের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর মতে, জাতীয় সংহতি অটুট রাখা এবং বিভাজন এড়িয়ে চলাই কঠিন পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।