...|...|...

খেলা

হামজার লাল কার্ডে বড় ধাক্কা খেল শেফিল্ড ইউনাইটেড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, সকাল ৯:২১
Shares
হামজার লাল কার্ডে বড় ধাক্কা খেল শেফিল্ড ইউনাইটেড

ছবি: সংগৃহীত

ইংলিশ ফুটবলে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলতে নেমে লাল কার্ডের শিকার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। পোর্টসমুথের বিপক্ষে ম্যাচে মাত্র ৯ মিনিটের ব্যবধানে দুটি ফাউল করে পরপর দুই হলুদ কার্ড দেখেন তিনি। ফলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় এই তারকা ফুটবলারকে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাতে পোর্টসমাউথ  ও শেফিল্ড ইউনাইটেডের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধের ৪৪তম মিনিটে ঘটে এ ঘটনা। প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে লড়াইয়ের একপর্যায়ে পোর্টসমাউথের  রায়ান কাভুমাকে কড়া ‘বডি চেক’ করেন হামজা। এতে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি অলিভার ল্যাংফোর্ড তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর পর লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

ম্যাচে এর আগে একটি হলুদ কার্ড দেখেছিলেন হামজা। পরে দ্বিতীয়বারের মতো ফাউল করায় তাকে মাঠ ছাড়তে হয়। ৯ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখার ঘটনায় প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় শেফিল্ড ইউনাইটেড। শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে হেরে গেছে হামজার দল।

রেফারি অলিভার ল্যাংফোর্ডের সিদ্ধান্তে ডাগআউটে ফিরে যেতে বাধ্য হন হামজা। তার এই বহিষ্কার দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। পাশাপাশি লাল কার্ডের কারণে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচেও নিষিদ্ধ থাকবেন তিনি। ফলে গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারকে ছাড়াই পরের ম্যাচে মাঠে নামতে হবে দলটিকে।