যুক্তরাষ্ট্রের সাথে চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে মিলিত হয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এই ফোনালাপে ইরানের বিরুদ্ধে সংঘাত বা উত্তেজনা আরও না বাড়াতে ট্রাম্পকে জোরালো সতর্কবার্তা দিয়েছেন কাতারের আমির। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কাতার সরকারের পক্ষ থেকে প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে মার্কিন প্রেসিডেন্টের সাথে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও ইরান ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমির শেখ তামিম। এ সময় তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেন, তেহরানের সাথে নতুন করে কোনো সামরিক সংঘাতে না গিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া কৌশলগত হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নির্বিঘ্ন চলাচল এবং বিশ্ববাজারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেন কাতারের আমির।


