যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি আলোচনার কথা ভাবছেন বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, দুই নেতার মধ্যে মুখোমুখি বৈঠকের বিষয়টি বিবেচনায় রয়েছে। সম্ভাব্য স্থান হিসেবে কাতারের রাজধানী দোহাকে বেছে নেওয়া হতে পারে। মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তা এবং ওয়াশিংটন-তেহরান আলোচনা সম্পর্কে অবগত সূত্রের বরাতে পত্রিকাটি এ খবর দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত অক্টোবরে রেজায়িকে পাঠানো এক চিঠিতে ভ্যান্স এই বৈঠকের অনুরোধ জানিয়েছিলেন। চিঠি পাঠানোর খবরটি প্রথম প্রকাশ করেছিল ওয়াল স্ট্রিট জার্নালই।
মোহসেন রেজায়ি ইতিমধ্যে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চিঠির বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

