ইরানের কেশম দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৮ নভেম্বর) এক মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ওই কর্মকর্তা বলেন, মার্কিন যুদ্ধবিমান থেকে হামলাটি চালানো হয় এবং এতে ‘নির্ভুল আঘাত হানতে সক্ষম গোলাবারুদ’ ব্যবহার করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, মার্কিন সেনাদের লক্ষ্য করে আইআরজিসির ‘আগ্রাসনের’ জবাব এবং আত্মরক্ষার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।


