ইরানের বিমান সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলতে দেশটি থেকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা (লঞ্চার) সরবরাহে সম্মতি দিয়েছে রাশিয়া। সামরিক হেলিকপ্টার থেকে পরিচালনা উপযোগী এসব নির্ভুল লক্ষ্যভেদী মিসাইল লঞ্চার ইউক্রেন যুদ্ধে অত্যন্ত সফলতার সাথে ব্যবহার করে আসছে রুশ বাহিনী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল টাইমস-এর নথির বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের ২০২৪ ও ২০২৫ সালের অস্ত্র উৎপাদন সংক্রান্ত অভ্যন্তরীণ নথিপত্রে ‘এপিইউ-এল’ মডেলের মোট ৯০টি উৎক্ষেপণ যন্ত্র রপ্তানির স্পষ্ট আদেশের তথ্য পাওয়া গেছে। তবে নথিতে আন্তর্জাতিক আইনি জটিলতা এড়াতে ক্রেতার নাম সরাসরি প্রকাশ না করে ‘কে-১০’ সাংকেতিক কোড ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রফতানিকারক সংস্থার নথিপত্র বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, এই সাংকেতিক চিহ্ন দিয়ে মূলত ইরানকেই বোঝানো হয়েছে। তবে অর্ডারকৃত এসব সামরিক সরঞ্জাম ইতোমধ্যে তেহরানের হাতে পৌঁছেছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি।


