...|...|...

সারাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০২
Shares
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে জামগড়ায় অবস্থিত প্রীতি গার্মেন্টস থেকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর আসে। তবে পাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুনের প্রকৃত অবস্থা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।