...|...|...

সারাদেশ

আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেল নারীর, আহত ১৫

আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২১ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:১৪
Shares
আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেল নারীর, আহত ১৫

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানার গ্যাস সিলেন্ডার ভরা লড়িতে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এ ঘটনায় কারখানার পাশে এক কাপড়ের নারী দোকানী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এঘটনায় অন্তত তিনজন দগ্ধ ও ১২ জন আহত হয়েছেন। 

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন প্রিটি গ্রুপের প্রিটি কম্পোজিট টেক্সটাইলস লিমিটেড কারখানার সামনে গ্যাস সিলিন্ডার ভরা লড়িতে এ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। নিহত নারীর নাম জয়নব বানু (৫৫)। 

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, কারখানা চলাকালীন সময়ে পরপর বিকট শব্দে কারখানার তিনটি ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। এসময় আতঙ্কে শ্রমিকরা তড়িঘড়ি করে নামার সময় অনেকে আহত হন। পরে কারখানার বাইরে এসে গ্যাসের সিলিন্ডার ভরা লড়িতে আগুন দেখতে পায় শ্রমিকরা। 

এঘটনায় কারখানার অগ্নিনির্বাপক টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের সাথে যোগ দিলে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে জিরাবো ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ডিফেন্স ঢাকা ৪ এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।