...|...|...

বিশ্ব

আর্কটিক উন্নয়নে ২০৩৫ পর্যন্ত নতুন কৌশল নিল রাশিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ২:৩২
Shares
আর্কটিক উন্নয়নে ২০৩৫ পর্যন্ত নতুন কৌশল নিল রাশিয়া

ছবি: সংগৃহীত

রাশিয়ার আর্কটিক অঞ্চল উন্নয়নে ২০৩৫ সাল পর্যন্ত নতুন কৌশল অনুমোদন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ-সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি।

আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, ‘রাশিয়ার আর্কটিক অঞ্চলের উন্নয়ন ও আর্কটিকে জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ কৌশল’ শীর্ষক ডিক্রিটি দেশটির সরকারি আইনি তথ্য পোর্টালে প্রকাশ করা হয়েছে। এর সাথে সংযুক্তিসহ ৫৯ পৃষ্ঠার কৌশলপত্রও প্রকাশ করা হয়।

ডিক্রি অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে রাশিয়ার আর্কটিক অঞ্চল ও ট্রান্স-আর্কটিক পরিবহন করিডর উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন পুতিন।

পরিকল্পনাটি প্রস্তুত হওয়ার পর তা পর্যালোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্টের কৌশলগত উন্নয়ন ও জাতীয় প্রকল্পবিষয়ক পরিষদে জমা দিতে হবে।

ডিক্রিতে বলা হয়েছে, প্রকাশের দিন থেকেই এটি কার্যকর হবে।

কৌশলপত্র অনুযায়ী, পরিকল্পনাটি কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপ চলবে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। দ্বিতীয় ধাপের সময়সীমা ২০৩১ থেকে ২০৩৫ সাল।

এরপর প্রতি ছয় বছর পরপর নতুন ধাপে কৌশল বাস্তবায়ন করা হবে।

নথিতে আরও বলা হয়েছে, প্রতিটি ধাপ শেষ হওয়ার পর অথবা রাশিয়ার প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী কৌশলটিতে প্রয়োজনীয় পরিবর্তন ও সমন্বয় আনা হবে।