...|...|...

খেলা

আবারও ৫ উইকেট পেলেন হাসান মাহমুদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৮ | আপডেট: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১২
Shares
আবারও ৫ উইকেট পেলেন হাসান মাহমুদ

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন  বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ক্যারিয়ারে পঞ্চমবারের  মতো টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। 

চলতি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ২২ ওভার বোলিং করে ৮৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন হাসান। এর মধ্যে একটি মেডেন ওভার রয়েছে। ৯৩টি ডট বল করা এই পেসারের ইকোনমি রেট ছিল ৩.৯০।

এর আগে ২০২৪ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেস্টে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে টেস্টে প্রথম ফাইফারের দেখা পান হাসান। একই বছর ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ৮৩ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। ওই কীর্তির মধ্য দিয়ে ভারতের মাটিতে টেস্টে পাঁচ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি পেসার হন।

২০২৬ সালে অস্ট্রেলিয়া সফরে ডারউইন টেস্টে নিজের সেরা বোলিংয়ের নজির গড়েন হাসান। প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেন তিনি। একই সাথে  অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে পাঁচ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ফাইফারটি টেস্টে হাসানের পঞ্চম। টেস্টের বাইরে ওয়ানডে ক্রিকেটেও  পাঁচ  উইকেট নিয়েছেন এই পেসার।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯৫ ওভারে ৩২২/৮ (জাঙ্গু ১৩৩, উইকহ্যাম ৬১, গ্রিভস ৫১, বিশপ ২৩, জোসেফ ১৬*, ওয়ারিক্যান ৯*; হাসান ৫/৮৬, তাসকিন ২/৮৩, মিরাজ ১/৬৯, তাইজুল ০/৪৫, নাঈম ০/৩৭)।