...|...|...

জাতীয়

আনসারের নতুন ডিজি নিয়োগের আদেশ বাতিল

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৯
Shares
আনসারের নতুন ডিজি নিয়োগের আদেশ বাতিল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে নিয়োগের আদেশ বাতিল করেছে সরকার। একইসাথে বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের আদেশও বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে বর্তমান প্রেষণ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানোর এবং মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগের আদেশ দেওয়া হয়েছিল।

নতুন প্রজ্ঞাপনে আগের ওই আদেশ বাতিল করা হয়েছে।