...|...|...

বিশ্ব

আটলান্টিকের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার দাবি ট্রাম্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৪
Shares
আটলান্টিকের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার দাবি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘ওশান অব দ্য আমেরিকাস’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই একটি মহাসাগর ও একটি বড় নদীর নাম পরিবর্তনের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ক্লার্কসভিলে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন ট্রাম্প। 

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত সভায় তিনি বলেন, আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প ওশান’ কিংবা ‘ওশান অব দ্য আমেরিকাস’ রাখা যেতে পারে। তাঁর এ মন্তব্যে উপস্থিত জনতার মধ্যে হাসির রোল ওঠে এবং করতালি দিয়ে সাড়া দেন অনেকে।

ট্রাম্পের এ বক্তব্য ভৌগোলিক নাম পরিবর্তন নিয়ে তাঁর প্রশাসনের আগের উদ্যোগগুলোর প্রসঙ্গও সামনে এনেছে। এর আগে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার উদ্যোগ নেয় তাঁর প্রশাসন। এ ছাড়া বিভিন্ন ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন নিয়েও আলোচনা হয়েছে।

তবে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়। ট্রাম্পের মন্তব্যটি আপাতত একটি প্রস্তাব হিসেবেই সামনে এসেছে।