...|...|...

রাজধানী

আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

টাইমস সটুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সকাল ৮:২২
Shares
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় দুপুর থেকে টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা শ্যামপুর শিল্প এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এছাড়া, মেরামত কাজ চলাকালে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।