...|...|...

রাজধানী

আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৯
Shares
আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

ছবি: সংগৃহীত

শীতের আগমনী বার্তার সাথে সাথেই দেশের বিভিন্ন বড় শহরের পাশাপাশি রাজধানী ঢাকার বায়ুর মানে অবনতি লক্ষ্য করা যাচ্ছে। বায়ুমান সূচকের (একিউআই) লাইভ র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের দূষিত প্রধান শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালের আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৫৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই মাত্রার বায়ু বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে।

এদিকে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী লাহোর, যার একিউআই স্কোর ৩৫১ (ঝুঁকিপূর্ণ)। তালিকার দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি (একিউআই ২৭৪-খুব অস্বাস্থ্যকর) এবং তৃতীয় অবস্থানে মঙ্গোলিয়ার উলানবাটার (একিউআই ১৭২-অস্বাস্থ্যকর) রয়েছে। এছাড়া চতুর্থ স্থানে রয়েছে চীনের বেইজিং (একিউআই ১৫৯)। 

বিশেষজ্ঞদের মতে, বর্ষার বিদায়ের পর শুষ্ক আবহাওয়া শুরু হওয়া এবং অপরিকল্পিত নির্মাণকাজ ও যানবাহনের ধোঁয়ার কারণে দক্ষিণ এশিয়ার মেগা সিটিগুলোতে দূষণের মাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সংবেদনশীল গোষ্ঠীর মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেশিক্ষণ অবস্থান না করা এবং প্রয়োজনে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।