...|...|...

রাজধানী

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ১০:৫০ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, রাত ১১:০৯
Shares
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার পর এই ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে একটি মোটরসাইকেল করে দুজন এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

‎এ বিষয়ে শেরে-ই বাংলা নগর থানার ইনচার্জ (অপারেশন) মো. মাসুদ রানা বলেন, ‘আমরা এখনও ককটেল বিস্ফোরণের কোনো তথ্য পাইনি। খোঁজখবর নিচ্ছি, কোনো তথ্য পেলে জানাবো।’