...|...|...

সারাদেশ

আওয়ামী লীগ নেতা রানা আমির গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ১০:৪৮
Shares
আওয়ামী লীগ নেতা রানা আমির গ্রেফতার

রানা আমির ওসমান। ছবি: টাইমস টুডে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রানা আমির ওসমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাকে ঢাকা মহানগর আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত নাশকতার অভিযোগে রানা আমির ওসমানের বিরুদ্ধে মাগুরা ও ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রানা আমির ওসমান নিষিদ্ধ ছাত্রলীগের মাগুরা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।