...|...|...

সারাদেশ

আওয়ামী লীগ নেতা কিশোর চৌধুরী গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, রাত ১১:০৫
Shares
আওয়ামী লীগ নেতা কিশোর চৌধুরী গ্রেফতার

আওয়ামী লীগ নেতা কিশোর রায় চৌধুরী। ছবি: টাইমস টুডে

মৌলভীবাজারের জুড়ীতে সন্ত্রাসবিরোধী মামলায় কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কিশোর রায় চৌধুরী মনি জুড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং অপসারিত জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, বুধবার ভোরে জুড়ী কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ) নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে ৭ থেকে ৮ জন মুখোশধারী ব্যক্তি জয়ের বাড়ির সামনের সড়কে মিছিল করেন বলে জানা গেছে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ব্যানার ছিল। তারা শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।