...|...|...

সারাদেশ

বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, রাত ১০:০৯
Shares
বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণকাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট চলতে পারে।

বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন আগ্রান ও পারকোল এলাকার গ্রামগুলোতে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় গাছের ডালপালা কাটা ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণকাজ করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাস্তব কাজের পরিস্থিতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার নির্ধারিত সময় কিছুটা কম-বেশি হতে পারে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।