...|...|...

জাতীয়

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী টুকু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:২৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৩
Shares
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষার ও সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে বিদ্যুৎমন্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।