অপ্রতীমকে হত্যার ঘটনায় তার মায়ের আইফোনটি অভিযুক্ত তুহিনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। গণমাধ্যমের কাছে এরই মধ্যে হত্যায় অভিযুক্ত তুহিনের মা বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এমনকি তিনি ঘটনার দিন তুহিনের গতিবিধিও জানিয়েছেন।
তিনি বলেন, আইফোনটি তুহিনের ঘরের বিছানার নিচ থেকে উদ্ধার করা হয়। সাদা পোশাকে একদল পুলিশ সদস্য আমার ছেলেকে (তুহিন) সাথে নিয়ে এসে তার ঘরে তল্লাশি চালিয়ে আইফোনটি উদ্ধার করে। এ সময় মোবাইল ফোনটি একটি কালো শপিং ব্যাগের মধ্যে ছিল।
ঘটনার দিনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর খাওয়া-দাওয়া শেষে তুহিন ঘর থেকে বের হন। এরপর বিকালে তিনি আবার বাসায় ফিরে আসেন বলেও জানান অভিযুক্ত তুহিনের মা।
যদিও সন্ধ্যার কিছু সময় পর সে আবারও বাসা থেকে বের হয়েছিলেন বলেও দাবি করেন অভিযুক্ত তুহিনের মা। পরে তুহিন রাত ৯টার দিকে ঘরে ফিরে আসেন। এরপর রাতে তিনি ঘুমিয়েও পড়েন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত অপ্রতিমের মুঠোফোনের অবস্থান গন্ধমতী এলাকায় শনাক্ত করা হয়েছিল। এরপর ফোনটির আর কোনো অবস্থান পাওয়া যায়নি।
অপ্রতীম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। ফুটেজে অপ্রতীমের সাথে তুহিনকে দেখা যায়।
পরবর্তীকালে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাসকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। সর্বশেষ ফাহিম আহমেদসহ আরও দুজনকে আটক করা হয়েছে।
অপ্রতীমের সাথে থাকা তার মায়ের আইফোনটি এখনো পাওয়া যায়নি। ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের কারণ ও মৃত্যুর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।


